গ্রেফতার রাহুল গান্ধী
দি নিউজ লায়ন ; কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উত্তরপ্রদেশে গ্রেফতার করা হলো। সেইসঙ্গে দেওয়া হলো গলাধাক্কা। পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে যান রাহুল গান্ধী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতা নেত্রীদের একটি প্রতিনিধি দল উত্তরপ্রদেশের হাথরসের নির্যাতিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
কিন্ত দিল্লি উত্তপ্রপ্রদেশ হাইওয়ের উপর মাঝপথেই তাদের কনভয় আটকে দেয় পুলিশ। সেই সময় রাহুল গান্ধীর সঙ্গে তর্কাতর্কি বাঁধে পুলিশের। কর্তব্যরত পুলিশের তরফে জানানো হয়, ১৪৪ ধারা ভাঙ্গার কারনে তাদের বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে, রাহুল অভিযোগ তোলেন, ১৪৪ ধারার অপব্যাবহার করছে পুলিশ। এদিন পুলিশ মাঝপথে কংগ্রেস নেতাদের গাড়ি আটকালে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী হেঁটেই রওনা দেন হাথরসের দিকে।
উল্লেখ্য, আগে থেকেই এদিন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ঘোষনা দিয়েছিলেন যে, তারা হাথরসে নির্যাতিতার বাড়িতে যাবেন। কিন্ত এদিন উত্তরপ্রদেশে করোনা মোকাবিলার কথা জানিয়ে ১৪৪ ধারা জারি করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। কিন্ত ১৪৪ ধারা জারি সত্বেও কর্মসূচী বাতিল করেননি রাহুল গান্ধী। এদিন রাহুল প্রয়াঙ্কার কনভয় গ্রেটার অয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। এরপর গাড়ি থেকে নেমে হাইওয়ে ধরে হাঁটতে শুরু করেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীরা।
যেখানে রাহুল গান্ধীকে আটকানো হয়েছিলো সেখান থেকে হাথরসের দুড়োট্ব পড়ায় ১৪০ কিলোমিটার। কিন্ত হাইওয়ে দিয়ে কিছুদূর হেঁটে আসার পর গ্রেফতার করা হয় রাহুল গান্ধীকে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, কোভিডের কারনেই উত্তরপ্রদেশ রাজ্যে নিয়ন্ত্রণ জারি করা রয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ রাজ্যে বহু পুলিশকর্মী করোনা আক্রান্ত।
পুলিশ সুত্রে জানানো হয়, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করা রয়েছে। সেই নিয়ন্ত্রণ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষন এবং নির্মম অত্যাচারে এক দলিত নারীর মৃত্যুকে ঘিরে ভারতজুড়ে শোরগোল পড়ে যায়। ফের উঠে আসে ২০১২ সালে ঘটে যাওয়া দিল্লির রাজপথের সেই নির্ভয়া গণধর্ষন কান্ডের ছায়া।
ভারতের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই হাথরসের ঘটনাকে সামনে রেখে বিক্ষোভ প্রতিবাদে নেমেছে বিরোধী দলগুলি। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। তবে এদিন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেস প্রতিনিধি দলের হাথরসে যাওয়ার বিষয়ে তাঁর কাছে আগাম কোনও খবর ছিলো না বলে জানিয়েছেন হাথরসের জেলাশাসক পি লস্কর।
তিনি জানান, অপ্রতিকর পরিস্থিতি এড়াতে হাথরস জেলার সীমানা সিল করে দেওয়া হয়েছে এবং এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Post a Comment